সভাপতির সংক্ষিপ্ত বানী
শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রকৃত শিক্ষা ছাড়া কোন দেশ জাতি উন্নতি সাধন করতে পারেনা। তাই শিক্ষাকে বর্তমানে চলমান চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে শিক্ষাবিদরা বেশ আগেই সংযোজন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা, জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনে দিয়েছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে নিভৃত পল্লীর বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও। যেখানে ছোট্ট শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যমে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, ডিজিটাল ডিভাইস ব্যবহার শিখতে পারছে। বর্তমান সরকার প্রণীত জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকর ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনবদ্য ভূমিকা রেখেছে। নতুন এই ওয়েবসাইটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে উঠতে ব্যাপক ভূমিকা রাখবে। বর্তমান সমাজে ভাল মানুষেরা একে অপর থেকে বিচ্ছিন্ন। এই ওয়েবসাইটের মাধ্যমে এই বিদ্যালয় সংশ্লিষ্ট ভাল মানুষেরা একত্রিত হবে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের নিবিড় বন্ধনে আবদ্ধ করে বিদ্যালয় ও শিক্ষা সংক্রান্ত সকল তথ্য দ্রুত পৌঁছাতে ভূমিকা রাখবে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অবাধ তথ্য প্রবাহে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করি।
সভাপতি
মোহাম্মদ মিজানুর রহমান খান